সংক্ষেপ

মামলা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া লঞ্চঘাট এলাকার তিনটি মাছের গদিতে (ছোট আড়ত) অভিযান চালিয়ে প্রায় তিন মণ জাটকা উদ্ধার করা হয়। কলাপাড়া উপজেলা মৎস্য কার্যালয় ও পুলিশ যৌথভাবে মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করে। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে লঞ্চঘাট এলাকার রিয়াজ উদ্দিন মৃধা, কবির ভদ্র ও জামাল ডাক্তার জাটকা ধরে বাজারে বিক্রি করে আসছিলেন। কিন্তু অভিযানে কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা জাটকা ওই রাতেই কলাপাড়ার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই তিনজনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা করেছেন।