কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে দুটি ট্রলারবোঝাই ৬৬ জন মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করেছে কোস্টগার্ড৷ গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে এক অভিযানে তাঁদের আটক করা হয়৷
এদিকে, অভিযানকালে কোস্টগার্ড সদস্য ও পাচারকারীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় কোস্টগার্ডের পেটি অফিসার মো. হাসানসহ চারজন আহত হয়েছেন৷ গুলিবিনিময়ে আহত অন্য তিনজন হলেন মিয়ানমারের নাগরিক টো উ, মাই মে ও ছে অং৷ তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়৷