সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় আটক আরও আট বাংলাদেশি আজ বুধবার দেশে ফিরছেন।
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) শাহিদা সুলতানা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বিমানের বিজি-১৮৭ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে এই আটজন বুধবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন। এ নিয়ে পাচারের শিকার মোট ৬৭৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো।
সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে গত বছরের ১১ মে লঙ্কাবি উপকূল থেকে ৭১৬ জন বাংলাদেশিকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।