মাসুদ উদ্দিনকে চুক্তিতে নিয়োগ

সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার হিসেবে দায়িত্বরত মাসুদ উদ্দিন চৌধুরীকে একই পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন গত ৩০ ডিসেম্বর অবসরে যান। এ জন্য তাঁকে চুক্তিতে নিয়োগ দেওয়া হলো। এর আগেও তাঁর চাকরির মেয়াদ বাড়ানো হয়।