আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের সভাপতি আবদুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং ডিআরইউয়ের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এ দাবি জানান। বিবৃতিতে তাঁরা বলেন, সত্য তথ্যের ভিত্তিতে বিচার বিভাগ নিয়ে প্রতিবেদন করায় মাহমুদুর রহমান সরকারের রোষানলে পড়েছেন। বিজ্ঞপ্তি।