
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানকে দ্বিতীয় দফায় আরও তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার আইন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
২২ জুন মিজানুর রহমানের বর্তমান মেয়াদ শেষ হয়।