মিরসরাইয়ে বিয়েবাড়িতে ডাকাতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত এবং তিন ডাকাত আহত হয়েছে। আহত অবস্থায় তিনজনকে আটক করে পুলিশ।
গত শুক্রবার মধ্যরাতে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম মো. সবুজ (২৮)। আহত ডাকাতেরা হলেন নুর ইসলাম (২৫), মঈন উদ্দিন (২৭) এবং শহীদুল ইসলাম (২৯)। গতকাল শনিবার দুপুরে পুলিশ নিহত ও আহত ডাকাতদের জোরারগঞ্জ থানায় নিয়ে আসে।