মিরসরাইয়ে কাউন্সিলরের বাড়িতে ডাকাতি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার এক কাউন্সিলরের বাড়িতে গত বৃহস্পতিবার ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুুট করে। এ ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ৮ নন্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিনের পশ্চিম জামালপুরের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণালঙ্কারের পরিমাণ ৪০ ভরির মতো।