সমবায়ী কৃষকদের উৎ পাদিত তরল দুধের ক্রয়মূল্য প্রতি লিটারে চার টাকা বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।বাংলাদেশ দুগ্ধ উৎ পাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) ব্যবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সমবায়ী কৃষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।