বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্ক ভিটা) লিমিটেডের দুর্নীতি তদন্তে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সমবায় অধিদপ্তরের নিবন্ধক সুরাইয়া বেগমকে আহ্বায়ক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) কৈশিল্য রানী বাগচী ও একই মন্ত্রণালয়ের উপসচিব মলয় তালুকদারকে (প্রশাসন) এই কমিটির সদস্য করা হয়েছে। গত রোববার থেকে তদন্ত শুরু করেছে কমিটি।