চলতি বছরের জানুয়ারিতে দেশের প্রথম আন্তর্জাতিক গেটওয়ে অপারেটর মীর টেলিকম লিমিটেড জিএসএম অ্যাসোসিয়েশনের সহযোগী সদস্যপদ অর্জন করেছে। মীর টেলিকমই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক গেটওয়ে অপারেটর এবং প্রথম নন-মোবাইল ব্যবসাপ্রতিষ্ঠান, যারা এই মেম্বারশিপ অর্জন করল। এই মেম্বারশিপ বিশ্বের ৭০০টিরও বেশি মোবাইল অপারেটর, ডিভাইস বিক্রেতা, যন্ত্রাংশ নির্মাতা এবং প্রথম সারির ফিন্যান্সিয়াল ও কনসালট্যান্সি প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ করে দেবে। এটি জিএসএম অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক প্রকাশিত নীতিমালা এবং নির্দেশাবলি অনুযায়ী চলার ক্ষেত্রে মীর টেলিকমকে সহায়তা করবে। বিজ্ঞপ্তি।