গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। তিনি কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ বন্দী ছিলেন। কারা কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, মির্জা ফখরুলের বিরুদ্ধে সাভার ও রমনা থানায় তিনটি মামলার মধ্যে সর্বশেষ ধানমন্ডি থানায় বোমা হামলার মামলায় গত সোমবার জামিন পান। জামিনের কাগজপত্র গতকাল মঙ্গলবার পাঁচটার দিকে কাশিমপুর কারাগারে আসে। পরে জামিননামার কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর রাত সোয়া সাতটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।