মুঠোফোনের ওপর শুল্ক হ্রাসের আহ্বান বিএমপিআইএর

মুঠোফোন আমদানির ওপর আরোপিত শুল্ক হ্রাস করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)। ২০১৫-১৬ অর্থবছরের বাজেট-পরবর্তী আলোচনায় এই আহ্বান জানান সংগঠনটির সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রুহুল আলম আল মাহবুব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকিবুল কবীর, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন, ট্রেজারার এ টি এম মাহবুবুল আলম, ডিরেক্টর সালাহউদ্দীন আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি।