প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি তানভীর হাসান আলোকচিত্র প্রতিযোগিতা, ২০১৩ মুন্সিগঞ্জ জেলা থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম ও গণযোগাযোগ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে এ আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) গোলাম সারওয়ার, জেলা তথ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান খানসহ অন্যরা।