মুন্সিগঞ্জে বাস দোকানেরওপর, মালিক নিহত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কালিবাড়ীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ওপর তুলে দিলে বাসের চাপায় দোকানমালিক রামচন্দ্র (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের চাপায় তিনটি দোকান ও দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ বাসসহ এর চালককে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে টঙ্গিবাড়ী থেকে ডিএম পরিবহনের বাস (ঢাকা মেট্রো-জ-১৪-১৮৮৭) কালিবাড়ী বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানের ওপর তুলে দেয়।