কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীপুর গ্রামের কবির হোসেন ওরফে কবির ডাকাত খুন হয়েছেন। গতকাল বুধবার সকালে গ্রামের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত কবির হোসেনের স্ত্রী নাজমা আক্তার গতকাল মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে ১৮ জনকে আসামি করা হয়েছে।