মুসলিম ইনস্টিটিউটের ৮০ বছর পূর্তি

নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মুসলিম ইনস্টিটিউটের ৮০ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। গত শুক্রবার সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে ময়মনসিংহের শিল্প-সাহিত্য-সংস্কৃতির পুরোধা এ প্রতিষ্ঠানের ৮০ বছর পূর্তি উৎসবের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়ার সভাপতিতে ৮০ বছর পূর্তি উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফয়জুর রহমান ফকির, পৌর মেয়র মো. ইকরামুল হক, জেলা মানবাধিকার কমিশনের সহসভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত ও মুসলিম ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন প্রমুখ।