মৃত্যুবার্ষিকী

কে এম ওবায়দুর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২১ মার্চ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সকাল আটটায় কবরে পুষ্পস্তবক অর্পণ, মসজিদে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল। এ ছাড়া আগামীকাল শুক্রবার বিকেলে লস্করদিয়া ডেইরি ফার্মে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।নুরুল মোমেন খানসাবেক সচিব মুক্তিযোদ্ধা নূরুল মোমেন খান মিহিরের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ২১ মার্চ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরের শ্রীনগরের ষোলঘর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় তাঁর আত্মীয়, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।