কাজী আকবরউদ্দিন সিদ্দিক

আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধা কাজী আকবরউদ্দিন সিদ্দিকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট, শনিবার। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে আকবরউদ্দিন সিদ্দিক ১৯৭০ সালে গণপরিষদ সদস্য ও ১৯৭৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিদ্দিক এমপি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
হাসান ইকবাল
ভাষাসৈনিক এবং দৈনিক ইত্তেফাক-এর সাবেক সহকারী সম্পাদক হাসান ইকবালের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বাসা-সংলগ্ন বড়বাগ জামে মসজিদ, মিরপুর ২, ঢাকায় (মিরপুর থানার পেছনে) আজ শনিবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।