মৃত্যুবার্ষিকী

আলী আজম চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আখাউড়া সদর (দক্ষিণ) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আলী আজম চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১২ ডিসেম্বর। এ উপলক্ষে আখাউড়ার দেবগ্রামে মরহুমের বাড়িতে মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

মিজানুর রহমান
শহীদ মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মনজুর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ১২ ডিসেম্বর। এ উপলক্ষে শহীদ মিজানুর রহমান মনজু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়াতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার জহুরুল হক এবং স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর উপস্থিত থাকার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।