
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী স্বাস্থ্যকর্মীর (৬৫) মৃত্যুর আট দিন পর করোনা পজিটিভ প্রতিবেদন এসেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ তথ্য জানানো হয়। গত ৩ জুন তিনি করোনার উপসর্গসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে মৃত্যুবরণ করেছিলেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারী স্বাস্থ্যকর্মী জ্বরে আক্রান্ত ছিলেন। এরপর থেকে তিনি নিজ বাড়িতেই ছিলেন। এ ছাড়াও তাঁর উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক ছিল। গত ৩ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাঁর মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।