আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কুমিল্লার মেঘনা উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত ওই খেলায় বরুড়া উপজেলাকে পরাজিত করে মেঘনা। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, সাবেক পুলিশ সুপার মালিক খসরু ও বর্তমান পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন উপস্থিত ছিলেন।