মেহেরপুর পৌরসভার নির্বাচনের দাবিতে 'জনতার মঞ্চ'

মেহেরপুর পৌরসভার নির্বাচনের দাবিতে গতকাল রোববার বিকেলে পৌরসভার সামনে জনতার মঞ্চ গঠন করা হয়েছে। ‘পৌর নির্বাচন ও নাগরিক অধিকার আদায়ে আমরা সকলে একমত’ স্লোগানে এ মঞ্চ গঠন করা হয়।
প্রথম দিনের জন্য এই মঞ্চের আহ্বায়ক ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম। এ সময় এ সড়কে ঘণ্টাব্যাপী অবস্থান নেন তাঁরা। মঞ্চে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবলীগের নেতা মিজানুর রহমান প্রমুখ।
শহিদুল ইসলাম বলেন, পৌর নির্বাচন ও নাগরিক অধিকার আদায়ে কাজ করবে এ মঞ্চ। যত দিন পর্যন্ত পৌরসভা নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা না হবে, তত দিন এ মঞ্চের আন্দোলন চলবে। আগামীকাল পূজার জন্য কর্মসূচি বন্ধ থাকবে।