শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে গত রোববার চেয়ারম্যান পদে আবদুল হাই বিজয়ী হয়েছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউপির উপনির্বাচনে এ টি এম মোজাম্মেল হক সরকার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আবদুল হাই তিন হাজার ৩৫০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম মাহবুবুর রহমান পেয়েছেন দুই হাজার ৪১৫ ভোট।
বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচনে এ টি এম মোজাম্মেল হক সরকার তিন হাজার ৮৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।