ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেছে৷
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল মোবারক হোসেনের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তি উপস্থাপন শুরু করেন রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি সাহিদুর রহমান৷ এ সময় আসামির কাঠগড়ায় মোবারক হাজির ছিলেন৷
মোবারকের বিরুদ্ধে গঠন করা পাঁচটি অভিযোগের মধ্যে গতকাল তিনটিতে যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ৷ আজ সোমবার রাষ্ট্রপক্ষ আবার যুক্তি উপস্থাপন করবে৷
গত বছরের ২৩ এপ্রিল মোবারকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, নির্যাতন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচারকাজ শুরু হয়৷