মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আরশাদ আলী মিয়ার কুলখানি উপলক্ষে আজ শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাভারের পাথালিয়া ইউনিয়নের নিজ বাড়িতে দোয়া মাহফিলে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার বাবা। বিজ্ঞপ্তি।