মোজাফফর হোসেন আইইউএটিএলডির দক্ষিণ-পূর্ব এশিয়ার চেয়ারম্যান নির্বাচিত

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোজাফফর হোসেন পল্টু ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যাগেইনস্ট টিউবারকিউলিসিস অ্যান্ড লাং ডিজিজের (আইইউএটিএলডি) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।গত ৯-১০ ডিসেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত আইইউএটিএলডির দ্বিতীয় আঞ্চলিক সম্মেলনে মোজাফফর হোসেনকে ২০১১-১২ সালের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান, মিয়ানমার, ভারত, আফগানিস্তান, ভুটান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নেন। বিজ্ঞপ্তি।