সংক্ষেপ

মোড়ক উন্মোচন

ফেনীর দাগনভূঞার সন্তান ভাষা আন্দোলনের শহীদ আবদুস সালামকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দাগনভূঞায় ভাষাশহীদের নিজ গ্রামে সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে বৃহত্তর নোয়াখালীর অহংকার ভাষাশহীদ আবদুস সালাম নামের এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন করেন ভাষাশহীদ সালামের ছোট ভাই আবদুল করিম। অনুষ্ঠানে বইয়ের লেখক মো. ফখরুল ইসলামসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।