সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি এ নিয়োগ দেবেন। নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আইন মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্র গতকাল বুধবার রাতে এ তথ্য জানিয়েছে। খবর ইউএনবির।প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের স্থলাভিষিক্ত হবেন বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। ৭ ফেব্রুয়ারি অবসরে যাবেন বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম। তিনি মাত্র ৪৭ দিনের জন্য প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছিলেন।