মৌলভি আচমত আলী খান

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত মৌলভি আচমত আলী খানের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ২১ অক্টোবর। এ উপলক্ষে রাজৈরে তাঁর নামে প্রতিষ্ঠিত সংগঠন আচমত আলী খান সংসদের কার্যালয়ে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী শুক্রবার বাদ আসর মাদারীপুরের চাঁদমারী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দুটি আয়োজনেই আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।