ম্যালেরিয়া নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ওই কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্যকাম চক্রবর্তী। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোজাহিদ আলীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক সালেহ আহমেদ ও কমলগঞ্জ উপজেলা ব্যবস্থাপক শাহানা আক্তার। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি