যক্ষ্মাবিষয়ক সভা

মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য সহকারীদের নিয়ে যক্ষ্মাবিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্ণালী দাশ। বক্তৃতা করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমজাদ হোসেন, হিড বাংলাদেশের মনিটরিং কর্মকর্তা প্যাপিলন বিশ্বাস প্রমুখ। সভা সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার মোট ১৪টি চা-বাগানে গত অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত ৩২৯ জনের যক্ষ্মা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫২ জনের যক্ষ্মা ধরা পড়েছে।