যশোরে বজ্রপাতে দুজনের মৃত্যু

বৃষ্টির সময় গাছ কাটতে গিয়ে যশোরে বজ্রপাতে দুই শ্রমিক মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলার ডহেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মো. আশাদুল নামে অপর এক ব্যক্তি আহত হন।
নিহত দুজন হলেন যশোর সদর উপজেলার ললিতাদাহ গ্রামের সমশের আলীর ছেলে আইয়ুব হোসেন (৪৫) ও হোসেন আলীর ছেলে রাশেদ আলী (৩০)। দুজনই দিনমজুর। আহত আশাদুল কাঠ ব্যবসায়ী। গুরুতর অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।