যাত্রীসহ বাস উঠে গেল ফুটপাতে

>রাজধানীর মৎস্য ভবনের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। হিমাচল পরিবহনের বাসটি বাংলাদেশ বার কাউন্সিল ভবনের সামনের ফুটপাতে উঠে গিয়ে একটি বড় পাকুড়গাছকে ধাক্কা দেয় । এতে বেশ  কয়েকজন আঘাত পেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় এই বাসটি। ঘটনার পর পালিয়ে যান চালক। গাছটির কারণেই বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আকস্মিক এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসযাত্রীরা। অনেকে জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসেন।
বাসটি মিরপুরের দিকে যাচ্ছিল। এ জায়গায় আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।
বাসটি মিরপুরের দিকে যাচ্ছিল। এ জায়গায় আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।
মৎস্য ভবন মোড় এলাকা দুর্ঘটনাপ্রবণ। এখানে অহরহ ওভারটেকিং করা হয় বলে সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।
আতঙ্কিত যাত্রীরা বাসের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসছেন।
যাত্রীদের বাইরে বেরিয়ে আসতে সাহায্য করছেন পথচারীরা।
বাস থেকে বেরিয়ে আসছেন এক নারী।