ভৈরবে রেলমন্ত্রী

যাত্রীসেবার মান উন্নয়নে ২৯টি প্রকল্পের কাজ চলছে

নতুন রেললাইন নির্মাণ, পুরাতন রেললাইন সংস্কার, সিগনাল বাতিল আধুনিকায়ন, স্টেশনগুলো সংস্কার, বিদেশ থেকে ওয়াগন, ইঞ্জিন আমদানিসহ যাত্রীসেবার মান উন্নয়নে ২৯টি প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে। গতকাল মঙ্গলবার ভৈরব-টঙ্গী ডাবল রেললাইনের কাজ পরিদর্শন শেষে ভৈরব স্টেশনে রেলমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।
মুজিবুল হক জানান, দুই হাজার কোটি টাকা ব্যয়ে ভৈরব-টঙ্গী ৬৪ কিলোমিটার রেললাইনের কাজ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ের ডিজিএম তোফাজ্জল হোসেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি সায়দুল্লাহ মিয়া প্রমুখ।