যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) পার্মানেন্ট সেক্রেটারি মার্ক লোকক দুই দিনের সফরে গতকাল রোববার ঢাকায় এসেছেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে যুক্তরাজ্যের সহায়তা কীভাবে অবদান রাখছে সেটি দেখতে তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর করছেন।
ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মার্ক লোকক ২০১১ সালে প্রথম বাংলাদেশ সফর করেন।
এবারের সফরের সময় দারিদ্র৵ বিমোচন এবং মধ্য আয়ের দেশ হিসেবে বাংলাদেশের লক্ষ্য অর্জনে যুক্তরাজ্য কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে ডিএফআইডির পার্মানেন্ট সেক্রেটারি কথা বলবেন।