সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি হরতাল ডেকেছে। ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় গিয়ে যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করে দেশকে জঙ্গিবাদ ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন। গতকাল রোববার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা-বাগানে শ্রমিকদের মধ্যে সাপোর্ট সার্ভিস ফর ভার্নারেবল গ্রুপ শীর্ষক প্রকল্পের তৃতীয় কিস্তির খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এ কথা বলেন।