যুবককে কারাদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে গতকাল শুক্রবার এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া যুবক হলেন উপজেলার দোস্তপুর গ্রামের রেজাউল করিম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম আবদুল ওয়াদুদ মাদকদ্রব্য আইনে তাঁকে ওই সাজা দেন।