সংক্ষেপ

যুবকের কারাদণ্ড

মানিকগঞ্জ সদর উপজেলায় মাদকদ্রব্য বিক্রির দায়ে লিটন হোসেন (২৮) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ইউএনও মুহাম্মদ শাহাদত খন্দকার পরিচালিত আদালত এ সাজা দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, লিটনের বাড়ি হরিরামপুরে হলেও তিনি জেলা সদরে ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন। সাজা দিয়ে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি