নাটোরের গুরুদাসপুরে গাঁজা সেবনের অভিযোগে জাহাঙ্গীর আলম (৩০) নামের এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন পারভেজ এ রায় দেন। পরে আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হয়।