যুবক গ্র্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার একটি স্টুডিওতে গত শনিবার রাতে র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে জাল জাতীয় পরিচয়পত্র তৈরির সময় এক যুবককে গ্রেপ্তার করেছেন। এ সময় তাঁরা জাল জাতীয় পরিচয়পত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম আটক করেছেন। র্যাব-১১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া নয়টায় উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার এস কম্পিউটার অ্যান্ড স্টুডিওতে র্যাবের সদস্যরা অভিযান চালান। এ সময় জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করার সময় শফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরেকটি জাল জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।