যুবলীগ কর্মীদের হামলায় আ.লীগ নেতা আহত!

যশোরের অভয়নগর উপজেলায় যুবলীগের কর্মীরা আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে উপজেলার নওয়াপাড়ার একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে।আহত ওই আওয়ামী লীগ নেতার নাম নুর ইসলাম মহলদার (৪৫)। তিনি নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।