যুব সংহতির আহ্বায়ক কমিটি পুনর্গঠন

জাতীয় পার্টির (জাপা) সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। জাপার যুগ্ম মহাসচিব আলমগীর সিকদারকে যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও রেজাউল ইসলাম ভূঁইয়াকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল বৃহস্পতিবার তাঁদের এ দায়িত্ব দেন। আগামী ৩০ অক্টোবরের মধ্যে যুব সংহতির সম্মেলন করার লক্ষ্যে আহ্বায়ক ও সদস্যসচিবকে ১৫ দিনের মধ্যে একটি খসড়া আহ্বায়ক কমিটি করতে বলা হয়েছে। এর আগে যুব সংহতির আহ্বায়ক ছিলেন লিয়াকত হোসেন।