নবগঠিত ময়মনসিংহ বিভাগের পুলিশের প্রথম উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে যোগদান করেছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল দুপুর সাড়ে ১২টায় তিনি কাচারি সড়কে নিজের অস্থায়ী কার্যালয়ে যান। এ সময় তাঁকে বরণ করে নিতে সেখানে অন্যদের মধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও পুলিশ সুপার মঈনুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৮ ডিসেম্বর চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ময়মনসিংহের প্রথম ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।