রংপুরে গত শুক্রবার রাত থেকে শুরু হয়েছে টর্চার সেল মঞ্চনাটকের মহড়া। শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এবং রংপুরে গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্যদলের নাট্যকর্মীদের নিয়ে এই নাটকের কাজ শুরু করা হয়।
নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক আরিফ হায়দার।
নাটকের মূল কাহিনি গড়ে উঠেছে ১৯৪৭ সাল থেকে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত। সেখানে ১৯৭১ সালে রংপুরের নারী নির্যাতনের প্রধান কেন্দ্র রংপুর টাউন হলকে প্রাধান্য দেওয়া হয়েছে।
সেই সঙ্গে এখানকার বধ্যভূমিগুলোর চিত্রও ফুটিয়ে তোলা হবে।