নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান গত সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বেলা ১১টার দিকে সাবেক ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে ওই শোভাযাত্রা বের করা হয়। পরে শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে আলোচনা সভা হয়। সভায় অধ্যক্ষ মো. মুকুল হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা। বক্তব্য দেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মেহেদী হাসান প্রমুখ।