প্রথমা প্রকাশনের উদ্যোগে রাঙামাটিতে আজ সোমবার থেকে শুরু হচ্ছে বইমেলা। শহরের কালিন্দীপুর এলাকার নিউ মার্কেটের আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে এ বইমেলা ছয় দিনব্যাপী চলবে।
আজ বিকেল চারটায় রাঙামাটি বইমেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান ও সাংবাদিক সুনীল কান্তি দে। মেলা শেষ হবে শনিবার।
বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রথমা প্রকাশনের বই ছাড়াও দেশ ও বিদেশের সৃজনশীল নানা বই আকর্ষণীয় হারে মূল্য ছাড়ে বিক্রি করা হবে।