রাজনৈতিক মামলা প্রত্যাহারে সুপারিশে কমিটি পুনর্গঠন

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করতে মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটি পুনর্গঠন করেছে সরকার। গতকাল রোববার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।সাত সদস্যের পুনর্গঠিত এই কমিটিরও সভাপতি ও সহসভাপতি করা হয়েছে যথাক্রমে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে। কমিটির সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পর্যায়ের নিচে নয়)। কমিটির সদস্যসচিব থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার সিনিয়র সহকারী সচিব।