রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম গতকাল বুধবার দুপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা মাহবুব আলম (২২) গতকাল বেলা দুইটার দিকে ঈদের কেনাকাটা করতে নগরের আরডিএ মার্কেটে যান। এ সময় চার-পাঁচজন অজ্ঞাতযুবক তাঁকে ঘিরে ধরে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তাঁর পেটে ও পিঠের ডান পাশে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। পরে উদ্ধার করে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বোয়ালিয়া মডেল থানার ওসি মোকাররম হোসেন বিকেলে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।