সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় অঙ্গ হারানো ব্যক্তিদের সহায়তা করবে ভারত সরকার। ভারতীয় সরকারের পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে সহায়তার লক্ষ্যে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম বদরুদ্দোজাকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। আদেশে সই করেছেন পরিচালক (প্রতিকল্প) মোহাম্মদ জুলফিকার আলী।
থাইল্যান্ড সরকারও এমন একটি প্রস্তাব দিয়েছে। সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয় সাধন করবে এই কমিটি। কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালকদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।